NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গাজায় ‘আরো হাজার হাজার মৃত্যুর শঙ্কা’ জাতিসংঘের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২০ এএম

গাজায় ‘আরো হাজার হাজার মৃত্যুর শঙ্কা’ জাতিসংঘের

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শনিবার সতর্ক করে বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের দিকে অগ্রসর হওয়ায় আরো হাজার হাজার বেসামরিক লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

তুর্ক বলেন, ‘এখন পর্যন্ত যে পদ্ধতিতে সামরিক অভিযান পরিচালিত হয়েছে, ৫৬ বছরের পুরনো দখলদারির প্রেক্ষাপটে, আমি গাজায় বড় আকারের স্থল অভিযানের সম্ভাব্য বিপর্যয়কর পরিণতি এবং আরো হাজার হাজার বেসামরিক লোকের সম্ভাব্য মৃত্যু সম্পর্কে শঙ্কা প্রকাশ করছি।’

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় শনিবার রাতভর ভয়াবহ বোমাবর্ষণ করেছে। উদ্ধারকারীরা বলেছে, দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার ফলে তিন সপ্তাহের যুদ্ধে শত শত ভবন ধ্বংস হয়েছে।

 

 

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে ইসরায়েলে হামলা চালালে এক হাজার ৪০০ জন নিহত হয় এবং ২২০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়। সেদিন থেকেই ইসরায়েল নিরলসভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সাত হাজার ৭০৩ জন নিহত হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি শিশু রয়েছে।

২০০৫ সালে ইসরায়েল একতরফাভাবে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের পর থেকে গাজায় এটি পঞ্চম সংঘাত এবং সবচেয়ে মারাত্মক।

 
২০০৭ সাল থেকে গাজা শাসনকারী ইসলামপন্থী দল হামাসের বিরুদ্ধে সর্বশেষ এ ইসরায়েলি হামলা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে তীব্র।