NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে বিশ্বকাপ, সাকিবের স্বীকারোক্তি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে বিশ্বকাপ, সাকিবের স্বীকারোক্তি

টানা চার হারের পর জয়ে ফিরতে নেদারল্যান্ডস ম্যাচকে পাখির চোখ করেছিল বাংলাদেশ। কিন্তু ডাচদের সঙ্গেও পেরে ওঠেননি সাকিব আল হাসানরা। স্বাভাবিকভাবে সমালোচনা ভেসে আসছে চতুর্দিক থেকে।

আউট হয়ে ড্রেসিরুমে ফেরার পথে সাকিব যেমন ইডেন গার্ডেনসের গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেছেন।

 
নিজেদের পারফরম্যান্সের যে অবস্থা, এটা প্রাপ্য বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, 'হতাশাজনক। তারা আসলে প্রত্যাশা করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার।

 
তাদের ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি, যেভাবে আমরা খেলেছি এটা (দুয়োধ্বনি) আমাদের প্রাপ্য।'

 

দলের হতশ্রী পারফরম্যান্সের কারণ জানা নেই সাকিবের। এখান থেকে ঘুরে দাঁড়ানোও কঠিন মনে করেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি ঠিক জানি না।

 
জানি না কী হচ্ছে। আপনি যদি ছয় ম্যাচের ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সের সারমর্ম টানতে বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ছাড়া প্রত্যেকে চরম বাজে পারফর্ম করেছে। কেউ আপ টু মার্ক ছিল না। যতটা আমরা জানি যে, আমরা খেলতে পারি। আমরা আমাদের সামর্থ্যের থেকে অনেক পিছিয়ে আছি।
 
 
সত্যি বলতে, এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন।'