NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

হনুমান চরিত্রে সানি দেওল, পারিশ্রমিক চাইলেন ৪৫ কোটি!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৫ পিএম

হনুমান চরিত্রে সানি দেওল, পারিশ্রমিক চাইলেন ৪৫ কোটি!

ভারতের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের গুণী পরিচালক নিতিশ তিওয়ারি। এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। নিতিশ তিওয়ারির রামায়ণে ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর, তা অনেকটাই নিশ্চিত। সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে।

 
রাবণের ভূমিকায় অভিনয় করবেন ‘কেজিএফ’ তারকা যশ। সর্বশেষ তথ্য অনুসারে, রামায়ণে রামের হনুমান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সানি দেওলকে। 

 

ঘনিষ্ঠ সূত্র অনুসারে, সিনেমাটির জন্য নাম শোনা গেলেও এখনও চুক্তি সই করেননি সানি দেওল। পারিশ্রমিক নিয়ে দর কষাকষি চলছে অভিনেতার।

 
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, হনুমানের চরিত্রে অভিনয় করতে ৪৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন সানি। এই বিশাল প্রজেক্টের জন্য নিজের সেরাটা উজার করে দিতে চান অভিনেতা। 

 

1
নিতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এর সম্ভাব্য কাস্ট

জানা গেছে,‘রামায়ণ’-এর শ্যুটিং চলাকালীন অন্য কোনও কাজে হাত দেবেন না সানি। আদর্শ হনুমান হয়ে উঠতে নিজেকে ভাঙতে তৈরি সানি দেওল।

 
ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্যও প্রস্তুতি শুরু করেছেন ৬৫ বছর বয়সী তারকা। হিন্দু দেবতা হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে কোনও কমতি রাখতে চান না ধর্মেন্দ্র পুত্র। 

 

সম্প্রতি ‘গাদার ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পর সানি এখন চাহিদার শীর্ষে। তাই ৪৫ কোটি রুপিতে তাকে চুক্তিবদ্ধ করতেও প্রযোজকদের সমস্যা হবে না বলেই অনুমান করছেন অনেকে।

‘গাদার ২’-এর তুমুল সাফল্যের পর ইতোমধ্যেই পরবর্তী ছবির ঘোষণা দিয়েছেন সানি।

 
‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে অভিনেতাকে। রাজ কুমার সন্তোষি পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন আমির খান। এতে ক্যামিও হিসেবে হাজির থাকতে পারেন আমির, এমনটাই শোনা যাচ্ছে আপাতত। এছাড়া ‘বর্ডার ২’ নিয়েও আলোচনা চলছে সানি দেওলের সঙ্গে। সিনেমাটির জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন অভিনেতা।