NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইংল্যান্ডের সব শেষ, বাকি শুধু সম্মান


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:৩৮ পিএম

ইংল্যান্ডের সব শেষ, বাকি শুধু সম্মান

বর্তমান চ্যাম্পিয়ন হয়েও হতশ্রী পারফরম্যান্স ইংল্যান্ডের। ৫ ম্যাচে ৪ হার, জয় মাত্র ১টি। ইংল্যান্ডের সেমিফাইনাল স্বপ্ন কাগজ-কলমে টিকে থাকলেও বাস্তবতার নিরিখে শেষ বলা যায়। সেটি মেনেও নিয়েছেন ইংল্যান্ডের কোচ ম্যাথু মট।

 
লিগ পর্বের বাকি ৪ ম্যাচ সম্মান ধরে রাখার জন্য খেলবে ইংলিশরা।

 

চতুর্থ হারের পর বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় মট বলেন, 'আমি মনে করি, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমি কোনো গণিতজ্ঞ নই। তবে আমাদের যা নেট রান রেট এবং আমাদের ওপরে অনেক দল আছে যারা একে অপরের বিপক্ষে খেলবে।

 
এখন আমরা অনেক সম্মানের জন্য খেলব।'

 

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হারের প্রসঙ্গ টেনে মট বলেন, 'আমরা সমর্থকদের হতাশ করেছি। আমাদের পরিবার, সমর্থক ও ড্রেসিং রুমের সবাইকে হতাশ করেছি। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি।

 
পেশাদার খেলায় এটি দিয়েই কাজকে মূল্যায়ন করা হয়।

 

পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে আগামী রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। একমাত্র দল হিসেবে এখনো কোনো ম্যাচ হারেনি ভারত। এই ম্যাচটিও সহজ হবে না ইংল্যান্ডের।