NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

২৮ অক্টোবরের কর্মসূচিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৭:১১ পিএম

২৮ অক্টোবরের কর্মসূচিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা

আগামী ২৮ অক্টোবর বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তার নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হালনাগাদ করা ওই পরামর্শে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভগুলোও সংঘর্ষে রূপ নিতে পারে।

 
এ কারণে আমেরিকানদের বিক্ষোভ এড়িয়ে চলতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।

 

এর আগে যুক্তরাজ্য কর্তৃপক্ষও ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। তাদের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকাসহ দেশজুড়ে রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। মিছিল ও সমাবেশগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে।

 
এ থেকে আইনপ্রয়োকারী সংস্থাগুলোর সঙ্গে সংঘাত হতে পারে।

 

বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি তুলে ধরে যুক্তরাজ্যের ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, প্রতিবাদ, বিক্ষোভ, হরতাল, ধর্মঘটের সময় অগ্নিসংযোগ, ভাংচুর হতে পারে। গণপরিবহন ও সম্পদের ওপর হামলাও হতে পারে।

ব্রিটিশ নাগরিকদের মিছিল, সমাবেশ ও বড় জমায়েত এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক দপ্তর।

 
মিছিল শুরু হতে দেখলেই ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের খবরের দিকেও নজর রাখতে বলা হয়েছে।