NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

২৭ অক্টোবর শুটিং শাকিব ও সোনালের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৫ পিএম

২৭ অক্টোবর শুটিং শাকিব ও সোনালের

আগামী ২৭ অক্টোবর একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন দেশের চলচ্চিত্র তারকা শাকিব খান ও বলিউড তারকা সোনাল চৌহান। এমনটাই জানিয়েছেন ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুন। আজ সন্ধ্যায় মুম্বাই থেকে তিনি দৈনিক কালের কণ্ঠকে বলেন, ‘একটু পরেই আমরা প্রেস কনফারেন্সে যাব। সেখানেই সিনেমাটির বিস্তারিত বলব।

 
আর আগামী ২৭ অক্টোবর থেকে শুটিংয়ে ঢুকব। টানা কয়েক দিন স্ক্রিপ্ট রিডিং সেশন চলেছে। কালও এটা চলবে।’

 

শাকিব খান ও সোনাল চৌহান
স্ক্রিপ্ট রিডিং সেশনে ব্যস্ত শাকিব খান ও সোনাল চৌহান

গত ২০ অক্টোবর থেকে ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরুর কথা ছিল অনন্য মামুনের নতুন ছবি ‘দরদ’-এর।

 
সেখানে প্রথম দিনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অভিনেতা শাকিব খানের। কিন্তু ভিসা জটিলতায় সেখানে পৌঁছতে পারেননি শাকিব খানসহ আরো ১৩ জন। রবিররা রাতে সবাই ভিসা হাতে পেয়েছেন। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন শাকিবসহ অন্যরা।
 

 

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরো অভিনয় করার কথা আছে বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখের। ছবিটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালাম—এই চার ভাষায় নির্মাণের কথা আছে।