NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কাকে ‘কুকুর’ বললেন বুবলী?


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৬ এএম

কাকে ‘কুকুর’ বললেন বুবলী?

ত্রিভুজ সম্পর্কের টানাপড়েনে ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক অনেকটা দা-কুমড়ার মতো। তাদের মধ্যে এই বিবাদ শাকিব খানকে নিয়ে। যদিও দুজনেই এখন শাকিব খানের সাবেক স্ত্রী, তবু তাদের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে।

 
যার সূত্র ধরেই আবারও আলোচনায় তারা।

 

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির এক অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তার সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন।

অনুষ্ঠানের আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ওনাকে ঘৃণা করি আমি।

 
এরপর তিনি বলেন, আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরো স্মার্ট হয়।

 

এ অভিনেত্রী আরো বলেন, ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাধে আমার।

 

 

অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী
অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী

অপু বিশ্বাসের এমন মন্তব্য চুপ করে সহ্য করেননি শবনম বুবলী। নিজের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দিয়েছেন তিনি। সরাসরি কোনোকিছু না বললেও সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন শেয়ার করেন। শবনম বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

এ বিষয়ে কালের কণ্ঠের পক্ষ থেকে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।