NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ট্রেন দুর্ঘটনার ২০ ঘণ্টা পর রেলমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম

ট্রেন দুর্ঘটনার ২০ ঘণ্টা পর রেলমন্ত্রীর শোক

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৭ জ‌নের প্রাণহানির সাড়ে ২০ ঘণ্টা পর শোক জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের শোক বার্তায় বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ট্রেন দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মন্ত্রী। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

গতকাল দুর্ঘটনার রা‌তে শোক জানান রাষ্ট্রপ‌তি, প্রধানমন্ত্রীসহ দে‌শের শীর্ষ রাজনী‌তিকরা। বি‌দে‌শে থাকা রেলমন্ত্রী শোক জানা‌লেন এক‌দিন পর। 

হতাহতদের আর্থিক সহযোগিতার কথা জানিয়ে শোকবার্তায় বলা হয়েছে, অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার যথাযথ কারণ উদঘাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রেলমন্ত্রী সস্ত্রীক মাল‌য়ে‌শিয়া সফ‌রে র‌য়ে‌ছেন। তি‌নি ২৭ অক্টোবর দে‌শে ফির‌তে পা‌রেন। রেলস‌চিব ড. হুমায়ুন কবীরও সস্ত্রীক চীন সফ‌রে র‌য়ে‌ছেন।