NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

খালেদা জিয়াকে দেখতে তিন মার্কিন চিকিৎসক আসছেন কাল


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৫ এএম

খালেদা জিয়াকে দেখতে তিন মার্কিন চিকিৎসক আসছেন কাল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরামর্শ নিতে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে। 

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল বুধবার তিনজন চিকিৎসকের একটি দল বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে। তারা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দেয়নি।

 
যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসক এনে তাদের পরামর্শ নিতে হচ্ছে।’

 

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সমন্বয়ে এই তিনজন চিকিৎসক কাজ করবেন। মার্কিন তিন চিকিৎসক হলেন মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তাদের একজন কিডনি, একজন লিভার ও একজন রেডিওলোকিজক্যাল চিকিৎসক।

 

 

এদিকে খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। রাত সাড়ে তিনটার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। এরপর তাঁর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে আট ঘণ্টা পর আজ সকাল সাড়ে ১১টার দিকে তাঁকে আবার কেবিনে নিয়ে আসা হয়।

আজ মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সোমবার রাতেও খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে।

 

 

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ভুগছেন এই নেত্রী।

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য অনুমতি চেয়ে সরকারের কাছে তার ছোট ভাই শামীম ইস্কান্দার আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন আইন মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে।