NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

'আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় মুহূর্ত'


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ১১:২০ এএম

'আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় মুহূর্ত'

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের গল্পটা হয়ে যাচ্ছিল, এতো কাছে, তবু কত দূরে। জয়ের কাছে গিয়ে বারবার পরাজয়ই নিয়তি হয়ে গিয়েছিল আফগানিস্তানের। অবশেষে সেই গেরো খুলেছে। ওয়ানডেতে অষ্টম দেখায় গিয়ে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান।

 

 

এই জয়কে আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় মুহূর্ত বলছেন মোহাম্মদ নবি। ম্যাচ শেষে আফগান অলরাউন্ডার বলেছেন, 'এটা পুরো আফগানিস্তানের জন্য বড় মুহূর্ত। আমরা তাদের বিপক্ষে আট ম্যাচ খেলেছি। অবশেষে বড় ইভেন্টে জিতলাম।

 
এটা দারুণ মুহূর্ত।'

 

পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকেও হারিয়েছে আফগানিস্তান। এই মুহূর্তে আফগানরা দারুণ আত্মবিশ্বাসী জানিয়ে নবি বলেছেন, 'আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। এখন পাকিস্তান।

 
দল এখন আত্মবিশ্বাসী। শেষ মুহূর্তে আমরা তাদের সঙ্গে হেরে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল, এটা নিউজিল্যান্ড ম্যাচের একই উইকেট। কিন্তু উইকেট আসলে ভিন্ন ছিল।'