NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্কে কোয়ালিশন হিন্দুস এন্ড সিভিল সোসাইটির শান্তি সমাবেশ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ পিএম

নিউইয়র্কে কোয়ালিশন হিন্দুস এন্ড সিভিল সোসাইটির শান্তি সমাবেশ

কোয়ালিশন হিন্দুস এন্ড সিভিল সোসাইটির আয়োজনে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গত ১৫ অক্টোবর সোমবার শান্তি সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। ড. দিলীপ নাথের মূল পরিকল্পনায় এবং ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ এর সভাপতি ভজন সরকারের সভাপত্বিতে শান্তি সমাবেশ পরিচালানা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক উত্তম সাহা।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক-লেখক ও হিন্দু কমিউনিটির নেতা শিতাংশু গুহ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ইউএসএ’র সভাপতি নবেন্দ দত্ত, সাধারণ সম্পাদক ও কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. দ্বিজেন ভট্টাচার্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুবল দেবনাথ, সোমনাথ ঘোষ, ইউনাইটেড ইন্দুস অফ ইউএসএ’র নেতা সুশীল সিনহা, সুনীল সাহা, বিষ্ণু গোপ, সহ সভাপতি ভবতোষ মিত্র, সাধারণ সম্পাদক রামদাস ঘরামী, যুক্তরাষ্ট্র নেপালী হিন্দু কমিনিউটির নেতা নবরাজ কেসি নাজীম উদ্দীন, মহামায়া মন্দিরের সভাপতি গোপাল সাহা প্রমুখ।

সমাবেশে বক্তরা অভিযোগ করে বলেন, বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজার আগেই মুর্তি ভাঙ্গাসহ হামলা হুমকি চলমান রয়েছে। এসব বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেয়নি। ইতিমধ্যে কুমিল্লার এমপি বাহাউদ্দীন বাহার এবং নারায়ণগঞ্জ এর ফয়সালের বেফাঁস মন্তব্য সনাতন ধর্মাবলম্বী লোকদের ভিতরে ক্রোধ এবং আতংক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিতে হবে। সরকার যদি চান তাহলে এ ধরনের হামলা হুমকি বন্ধ করতে পারেন, যা ২০২২ এর দুর্গাপূজায় করে দেখিয়েছেন।

বক্তারা বলেন, আমরা শান্তিপ্রিয়, তাই আমরা শান্তি সমাবেশ করছি। কিন্তু আমরা শান্তিতে নেই। সরকারের কাছে আমরা হিন্দুধর্মের দুর্গাপূজার উপলক্ষ্যে বেফাঁস মন্তব্যকারী কুমিল্লার এমপি বাহাউদ্দীনের গ্রেফতার, যথোপযুক্ত শাস্তি প্রদান এবং আগামী নির্বাচনে তিনি যেন মনোনয়ন না পান সেই দাবি জানাচ্ছি। সমাবেশে সন্ত্রাসীদেরও গ্রেফতার দাবী করা হয়।