NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলেন পরীমনি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলেন পরীমনি

দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ে ফিরেছিলেন পরীমনি। তবে এর পরপরই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এই অভিনেত্রীকে। ফলে শুটিংও বন্ধ রাখতে হয় সংশ্লিষ্টদের। সুস্থ হয়ে পরীমনি আবারও শুটিং শুরু করেছেন।

 

 

‘ডোডোর গল্প’ সিনেমা দিয়েই বিরতি ভেঙেছিলেন পরীমনি। আজ শনিবার থেকে আবারও সিনেমাটিতে কাজ শুরু করেছেন তিনি। ফিরেই অভিনেত্রী জানালেন, এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান। 

পরীমনি বলেন, “হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে।

 
প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। এর দুই দিন পর নানাভাই অসুস্থ হন। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসাএভাবেই যাচ্ছে দিন-রাত।
 
এর মধ্যে আজ থেকে আবার ‘ডোডোর গল্প’র  শুটিংয়ে অংশ নিয়েছি।”

 

সিনেমাটি সম্পর্কে পরীমনি বলেন, ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় তাঁকে দেখা যাবে। আশা করছেন সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

 
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

 

সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহ প্রযোজক নাজমুল হক ভূঁইয়া ও নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।