NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইতিহাস গড়ে মধ্যরাতে বাঘা যতীনের ‘শো’


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০১:৪৫ পিএম

ইতিহাস গড়ে মধ্যরাতে বাঘা যতীনের ‘শো’

পূজা এসে গেছে। আর পূজা মানেই ছুটির উৎসব, আনন্দঘন মুহূর্ত কলকাতা ও পশ্চিমবঙ্গবাসীর জন্য। কলকাতাজুড়ে এখন উৎসবের আমেজ। আর উৎসব ও ছুটির অন্যতম বিনোদন হচ্ছে সিনেমা।

 
 এবারের পূজায় টলিউডের যে ৪টি ছবি মুক্তি পাচ্ছে, তাতে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছে দেবের ‘বাঘা যতীন’। পূজায় এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন দেব। করোনা পরবর্তী সময়েও দর্শককে হলমুখী করেছেন অভিনেতা ‘টনিক’, ‘প্রজাপতি’র মতো সিনেমা দিয়ে। আর এবার পালা বাঘা যতীন-এর।
 
দেব এই ছবিতে অভিনয়ের পাশাপাশি সামলেছেন প্রযোজনার দায়িত্বও। 

 

ইতোমধ্যেই সিনেমাটির প্রচারে বেশ সাড়া ফেলেছেন দেব। এই সিনেমায় একাধিক ভিন্নধর্মী লুকে এর আগেও বেশ কয়েকবার ভক্তদের মাত করেছেন অভিনেতা। এরপর ট্রেলার প্রকাশ করে আলোড়ন ফেলে দেন অনুরাগীদের মাঝে।

 
এবার সিনেমার মুক্তিতেও চমক দেখালেন টলিউডের এই তারকা। টলিউডের ইতিহাসে প্রথমবারের মতো মধ্যরাতে কোনো শো চলতে যাচ্ছে, আর সেটিও বাঘা যতীনের। 

 

1
ফ্যান মেড কার্ড

কলকাতার প্রিয়া সিনেমা হলে বাঘা যতীনের শো রাখা হয়েছে রাত ২.৪০ মিনিটে, যা ইতিহাস তৈরি করেছে ইন্ডাস্ট্রির জন্য। ২০ তারিখ মুক্তির প্রথম দিন অর্থাৎ ১৯ তারিখ রাত ২.৪০ মিনিটে পর্দায় দেখা যাবে বাঘা যতীন। ইতোমধ্যেই প্রথম শোয়ের ১৭০ রুপির টিকিট সব বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।

 
মুক্তির পর এই শো হাউসফুল হতে চলেছে। আর এমন সংবাদে দারুণ উচ্ছ্বসিত দেবের ভক্ত অনুরাগীরা।

 

অরুন রায়ের পরিচালনায় বাঘা যতীনে দেবের সঙ্গে আরো অভিনয় করেছেন সৃজা দত্ত, সুদিপ্তা চক্রবর্তী, শোয়েব কবির, রাফসান রেহান, রোহান ভট্টাচার্য, কার্ল অ্যান্ড্রু হার্ট, আলেকজান্দ্রা টেলরসহ এক ঝাঁক তারকা।

এ বছর পূজার ছবি হিসেবে বাঘা যতীনকে কড়া টক্কর দেবে সৃজিতের দশম অবতার। যাতে রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ, যিশু ও জয়া আহসান। এছাড়াও রয়েছে রক্তবীজ ছবি। যা পরিচালনা করেছেন নন্দিতা আর শিবপ্রসাদ। মুখ্য চরিত্রে আবির ও মিমি। এবং কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’।