NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

সিডনিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম

সিডনিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সিডনিতে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এ দিবস।

দিবসের প্রারম্ভে কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন কনস্যুলেট জেনারেলের কর্মচারীদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। সন্ধ্যায় দিবসটি উদযাপনে আয়োজন করা হয় আলোচনা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শহিদ শেখ রাসেলের জীবনের উপর আলোকপাত করার পাশাপাশি রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

কনসাল জেনারেল অনুষ্ঠানে আগত শিশু-কিশোরদের শেখ রাসেলের জীবনী পাঠ করার পাশাপাশি তার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষণস্থায়ী জীবনের অধিকারী হয়েও শেখ রাসেল তার মানবিক গুণাবলীর কারণে সকলের মনে চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে। তিনি সকলকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে উপস্থাপিত হয় গান, ছড়া, নাচ ও কবিতার আসর। এসকল উপস্থাপনার মধ্য দিয়ে শিশু কিশোররা তাদের প্রিয় শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে। অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উৎফুল্ল শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন।