NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৪ পিএম

শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার। এ উপলক্ষে রাজধানীর বনানীতে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। 

এর আগে সকালে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বনানী কবরস্থানে যান।

তাঁরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতিহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধুর দুই কন্যা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যার শিকার হন।

 ২০২১ সালে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করে।