NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

>
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

বাংলা সিনেমা ও নাটকের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। শুক্রবার (৮ জুলাই) সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তার বোন মিতু। 

এছাড়া টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবে তার জানাজা ও শেষ শ্রদ্ধার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

জানা গেছে, শুক্রবার ভোরে শর্মিলী আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে উত্তরার বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, সিনেমা ও নাটক দুই ভুবনে দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। বিশেষ করে মায়ের ভূমিকায় তিনি নন্দিত। তার আসল নাম মাজেদা মল্লিক। 

১৯৬২ সালে শুরু হয়েছিল শর্মিলী আহমেদের রেডিওতে অভিনয়ের ক্যারিয়ার। এরপর ১৯৬৪ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। তাকে মায়ের ভূমিকায় সর্বপ্রথম দেখা গিয়েছিল ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত 'আগুন' নাটকে।