NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট

এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন এ বছরের বিজেতাগন। তবে অন্যান্যদের মধ্যে বিশেষভাবে নজর কাড়লেন আলিয়া ভাট।

 
নিজের বিয়ের শাড়ি পরেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি। 

 

গত বছর বিয়ের দিন তিনি যে সাদা শাড়িটি পরেছিলেন সেটি পরেই নয়াদিল্লির বিজ্ঞান ভবনে হাজির হয়েছেন আলিয়া। অনুষ্ঠানের ছবি এবং ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে ভক্তরা মর্যাদাপূর্ণ ইভেন্ট থেকে অভিনেত্রীর প্রতি ভালোবাসা জানিয়েছেন। অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে হাজির ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর।

 
 

 

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর সূক্ষ্ম সোনালী সূচিকর্মের শাড়িতে আলিয়াকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। অভিনেত্রীর চুল বাঁধা ছিল এবং হালকা গহনা পরিধান করেছেন। কপালে ছিল লাল টিপ। চুলে সাদা গোলাপও পরতে দেখা গেছ অভিনেত্রীকে।

 

 

1

এদিকে পুরস্কার গ্রহণের সময় আলিয়ার স্বামী রণবীর কাপুরকে ফোন হাতে ছবি তুলতে দেখা গেছে। অনুষ্ঠানের সেই বিশেষ মুহূর্ত ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভক্তরাও বেশ প্রশংসা করছেন আলিয়ার লুক এবং রণবীরের এমন সহযোগিতামুলক আচরনের। এছাড়াও জাতীয় পুরস্কার গ্রহণে অভিনন্দন জানাচ্ছেন আলিয়া ভাটকে।

আজ মঙ্গলবার  (১৭ অক্টোবর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান।

 
২০২৩ সালের জাতীয় পুরস্কার বিজয়ীরা হাজির ছিলেন এই মর্যাাদপূর্ণ আয়োজনে। পুরস্কার গ্রহণ করেছেন কৃতি স্যানন, আল্লু অর্জুনরা।