NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

লস এঞ্জেলসে ফরিদপুরের বাসিন্দাদের মিলনমেলা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২৯ এএম

লস এঞ্জেলসে ফরিদপুরের বাসিন্দাদের মিলনমেলা

আবুল হাসান মোল্লা, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র

দেশ কিংবা বিদেশ বনভোজন মানেই বাঙালির মহোৎসব। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাংলাদেশিদের জন্য উৎসব মানেই যেন বদ্ধ ঘরে এক চিলতে রোদ।

 

১৫ অক্টোবর স্থানীয় গ্রিফিত পার্কে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বসবাসরত বৃহত্তর ফরিপুরবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। অন্তত হাজারও বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়।

jagonews24

 

সাজিয়া হক মিমির পরিচালনায় মনোমুগ্ধকর এ আয়োজনে ছিল নারী-পুরুষ, বাচ্চাদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার, র্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গানে গানে দর্শক মাতান লস এঞ্জেলসের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতালীসহ অন্যায় স্থানীয়শিল্পী ও বৃহত্তর ফরিপুরের সদস্যরা।

হাসি-হাসি-আনন্দ, গান আড্ডা আর খেলাধুলায় দুপুর থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত উপভোগ করেন উপস্থিত গ্রেটার ফরিদপুরবাসীসহ অতিথিরা।

 

দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সেন্টু, জীবন, সোহেল, হুমায়ুন, আলমগীর, ইলিয়াস, জাকির প্রমুখ।

jagonews24

লস এঞ্জেলসে বসবাসকারী গ্রেটার ফরিদপুরবাসীকে এক জায়গায় এনে পারস্পরিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।