NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রকাশ পেল টাইগার-৩-এর ট্রেলার, দেখা যায়নি শাহরুখকে


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:২২ এএম

প্রকাশ পেল টাইগার-৩-এর ট্রেলার, দেখা যায়নি শাহরুখকে

বছরের শুরুতে ‘পাঠান’ এ একসঙ্গে এসে ঝড় তুলেছিল বলিউডের দুই খান। বছর শেষে আবারও একসঙ্গে আসছেন তারা। ‘টাইগার ৩’ সিনেমায় তাদের দেখতে অধীর আগ্রহে আছে দর্শক। 

আজ সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে দুই খানের এক সিনেমার ট্রেলার।

 
জানা গেছে, সিনেমাটি ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে। যদিও পূর্বে ঘোষণা করা হয়েছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের  ‘টাইগার ৩’ শেষ পর্ব দিপাবলিতে মুক্তি পাবে। কিন্তু রহস্যজনকভাবে যশ রাজ ফিল্মস প্রোডাকশন সোমবার ‘টাইগার ৩’-সিনেমার মুক্তি তারিখ ঘোষণা করেছে ১২ নভেম্বর। 

 

সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের টাইগার ফ্যাঞ্চাইজির তৃতীয় পর্ব।

 
মাত্র ২ মিনিট ৫১ সেকেন্ডের জমজমাট অ্যাকশনে ভরপুর ট্রেলারটি সিনেমা নিয়ে বাড়িয়ে দিয়েছে দর্শকের কৌতূহল। সালমান খান বুঝিয়ে দিয়েছেন পর্দায় ঝড় তুলতে আসছেন তিনি।

 

ধুন্ধুমার অ্যাকশন, রোমান্স ও উত্তেজনায় ভরপুর এই ট্রেলার এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার চর্চায়। মাত্র দুই ঘন্টায় ৪০ লাখ দর্শক দেখে ফেলেছেন ট্রেলারটি।

 
এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। জানা গেছে, সিনেমায় শাহরুখের দৃশ্য ধারণ করতে ৩৫ কোটি রুপি খরচ করেছেন পরিচালক। কিন্তু ট্রেলারে শাহরুখকে দেখা যায়নি। শেষ দিকে দেখা গেছে ইমরান হাশমিকে। সিনেমায় খলচরিত্রে দেখা যাবে তাঁকে।
 
 

 

ট্রেলারে দেখা যায় টাইগারকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। দেশ কিংবা পরিবার, যে কোনো একটিকে বাঁচাতে পারবেন, এমন কঠিন পরিস্থিতিতেও পড়তে দেখা গেছে টাইগারকে। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে টাইগার তা বড় পর্দায় দেখা যাবে ১২ নভেম্বর।