NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী!


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৪ এএম

খেলা দেখতে গিয়ে সোনার আইফোন হারালেন উর্বশী!

বলিউডের আলোচিত ও সমালোচিত তারকাদের মধ্যে উর্বশী রাউতেলার নাম বরাবরই শীর্ষে। একের পর এক বিতর্ক ও সমালোচনার জন্ম দেওয়ার ক্ষেত্রে উর্বশী যেন তুলনাহীন! তবে এবার নিজের আইফোন হারিয়ে আলোচনায় এলেন অভিনেত্রী। সাধারণ কোনো আইফোন নয়, একদম সোনার আইফোন। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েই নিজের আইফোন হারান এই অভিনেত্রী।

 
 

 

১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বহু তারকা। যার মধ্যে নাম ছিল উর্বশী রাউতেলারও। অভিনেত্রী তাঁর ম্যাচের টিকিটের পাশাপাশি স্টেডিয়ামে তোলা ভিডিও, সবই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তবে এর পরই ঘটে বিপত্তি।

 
আইফোন হারিয়ে যায় উর্বশীর। 

 

1
ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন উর্বশী রাউতেলা

১৫ অক্টোবর (রবিবার) সামাজিক মাধ্যমে নিজের ফোন হারানোর দাবি করলেন উর্বশী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হারিয়ে গেছে ২৪ ক্যারেটের সোনার আইফোন। এটি খুঁজে পেতেই আবেদন করেছেন সামাজিক মাধ্যমে।

 
উর্বশী তাঁর পোস্টে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন!’

 

উর্বশীর সোনার ফোন হারানোর সংবাদটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। কেউ কেউ অভিনেত্রীর প্রতি সমবেদনা জানাচ্ছেন, কেউ কেউ বিদ্রুপ করছেন তাঁকে ঘিরে। কেউ বা ক্রিকেটার ঋষভ পান্থের নাম উল্লেখ করে বলছেন, তাঁর সাথে কোনো গোপন মেসেজ নেই তো ফোনে! কেউ কেউ আবার উর্বশীর ফোন হারানোর বিষয়টি নাটক বলে উল্লেখ করছেন।

তবে উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদ পুলিশ।

 
তাদের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানান।’

 

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় উর্বশী রাউতেলার। এরপর ‘সানাম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ৪’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এরপর ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে নাম জড়ায় তাঁর। দুজনের সম্পর্কের বিষয়টি নিয়ে দীর্ঘ সময় আলোচনায় ছিলেন তাঁরা। 

সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘স্কান্দা’ ও ‘ব্ল্যাক রোজ’ চলচ্চিত্রে।