NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশি মমতাজরের লাশ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:১৬ এএম

নিউইয়র্কে বাংলাদেশি মমতাজরের লাশ উদ্ধার

নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের পরিচিত মুখ বাংলাদেশি মমতাজ উদ্দিন ভূইয়া (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)। ১০ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্যে খামার বাড়ির বেসমেন্টে অবস্থিত মসজিদে যান মমতাজ। বাথরুমে ঢুকেছিলেন তিনি। কয়েক ঘণ্টা পর পুলিশ ডেকে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কুমিল্লার চান্দিনার সন্তান মমতাজ ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাস করতেন জ্যাকসন হাইটসে নূর মোহাম্মদ বিশ্বাসের বেসমেন্টে। দেশে রয়েছে ৩ কন্যা ও স্ত্রী। বছরখানেক আগে দেশে গিয়েছিলেন। ফিরে আসার পর আর ঐ বেসমেন্টে উঠেননি। এক ধরনের মানসিক অস্থিরতায় ভোগছিলেন তিনি। রাত কাটাতেন অলি-গলিতে। দিনভর বাংলাদেশ স্ট্রিট তথা ৭৩ স্ট্রিটের ওপর অবস্থান করতে দেখা যায় তাকে।
পরিচিতজনেরা মনে করছেন, মাগরিবের নামাজের প্রাক্কালে ঐ মসজিদের বাথরুমে ঢুকেছিলেন হয়তো গোসল করার জন্যে। সেখানেই কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে মেডিকেল এক্সামিনারের দফতরে লাশ নেয়া হয় বলে জানান চান্দিনার সন্তান ওয়াসিমউদ্দিন ভূইয়া। বুধবার অপরাহ্নে ওয়াসিমউদ্দিন ভূইয়া আরো জানান, দেশে তার স্ত্রী-সন্তানদের সাথে কথা হয়েছে। সে অনুযায়ী লাশ দাফনের চেষ্টা চলছে বাংলাদেশ সোসাইটির গোরস্থানে। দাফন-কাফনের সমস্ত ব্যয়ভার চান্দিনাবাসী বহন করবে বলে জানিয়েছে। নূর মোহাম্মদ বিশ্বাসও তার অতি ঘনিষ্ঠজন হিসেবে মমতাজরের লাশ দাফনের ব্যয় বহন করার আগ্রহ প্রকাশ করেছেন।