NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বিশ্বাস ছিল আমরা পারব: রিজওয়ান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

বিশ্বাস ছিল আমরা পারব: রিজওয়ান

বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করে জিতেছে পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের বিশাল লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ১০ বল ও ছয় উইকেট হাতে রেখে। চাপের মুখে পায়ে ক্র্যাম্প নিয়েও ব্যাটিং করে অসাধারণ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। তাঁর সঙ্গে অনবদ্য সেঞ্চুরি করেছেন আব্দুল্লাহ শফিক।

 

 

বড় লক্ষ্য তাড়া করতে পারবে পাকিস্তান, এই বিশ্বাস ছিল দলটির সবার মধ্যে বলেছেন রিজওয়ান,‘এমন পারফরম্যান্স করলে সবসময় গর্ব অনুভব হয়। এত বড় লক্ষ্য তাড়া করা কঠিন ছিল। এটা সবসময় স্পেশাল। ড্রেসিং রুমে থাকা প্রতিটা খেলোয়াড়ের বিশ্বাস ছিল, আমরা পারব।

 
আমরা বুঝে শুনে খেলছিলা,। কিছু সময় পায়ে ক্র্যাম্প করেছে এবং কিছু সময় অভিনয় (হেসে)।’

 

শ্রীলঙ্কাকে হারাতে হলে রেকর্ড রান তাড়া করতে হতো পাকিস্তানকে। ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৩৪৫ রানের বিশাল লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

 
বিশ্বকাপে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। কিন্তু রান তাড়া করতে নেমে ইমাম উল হক ১২ ও বাবর আজম ১০ রানে ফিরে গেলে ধাক্কায় খায় ৯২-এর চ্যাম্পিয়নরা। এরপরেই হাল ধরেন পঞ্চম ম্যাচ খেলতে নামা আব্দুল্লাহ শফিক ও অভিজ্ঞ রিজওয়ান। দুইজন মিলে গড়েন ১৭৬ রানের জুটি। শফিক করেন ১১৩ এবং রিজওয়ান অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ১৩১ রানে।
 

 

পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রশংসা করেছেন সেঞ্চুরি করা আব্দুল্লাহ শফিকের,‘সে যেভাবে খেলেছে খুবই খুশি আমি। তাঁর এটা প্রথম বিশ্বকাপ। খেলার জন্য সে মুখিয়ে ছিল। নেটে তাকে ভালোভাবে দেখে খেলানোর সিদ্ধান্ত নেই।’