NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ডাচদেরও সহজে হারাল কিউইরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

ডাচদেরও সহজে হারাল কিউইরা

নিউজিল্যান্ডের দুইয়ে দুই। বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতল কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটে জয়ের পর আজ তারা ৯৯ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। হায়দরাবাদের ম্যাচে টপ অর্ডারদের অবদানে তাদের সামনে জয়ের জন্য ৩২৩ রানের কঠিন লক্ষ্যই দিয়েছিল কিউইরা।

 
ওই মিশনে নেমে মিচেল স্যান্টনারের বোলিং তোপে কলিন অ্যাকারম্যানের ৭৩ বলে ৬৯ রানের ঝলমলে হাফসেঞ্চুরির পরও ২২৩ রানে থেমেছে ডাচরা। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল স্কট এডওয়ার্ডসের দল। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল তারা।

 

বিশ্বকাপে রান উৎসব চলছেই রাচিন রবীন্দ্রর ব্যাটে।

 
ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে করেছিলেন অপরাজিত সেঞ্চুরি। দুর্দান্ত ছন্দটা ধরে রেখে এবার হাফসেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন রবীন্দ্র। ৩ চার ও ১ ছক্কায় হাফসেঞ্চুরিটি করে তালবুন্দি হয়েছেন স্কট এডওয়ার্ডসের।
 
 

 

হায়দরাবাদের ম্যাচে রান পেয়েছেন কিউই টপ অর্ডারের পাঁচ ব্যাটারই। ৮০ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেছেন উইল ইয়াং। হাফসেঞ্চুরি করেছেন এই ম্যাচের অধিনায়ক টম লাথামও। ৬ চার ও ১ ছক্কায় ৪৬ বলে ৫৩ রান করেছেন তিনি। মারকুটে ড্যারিল মিচেলের ব্যাটের অবদান ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান।

 
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা ডেভন কনওয়ে এবার ফিরেছেন ৪০ বলে ৩২ রান করে। টপ অর্ডারের পাঁচ ব্যাটারের সঙ্গে শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৬* রানের ঝড়ে ৭ উইকেটে ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন ও ফন ডার মারউই।

 

৩২২ রান তাড়া করতে নেমে ১২ রান করে আউট হন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান বিক্রমজিৎ সিং। তাঁর বিদায়ের পর মিচেল স্যান্টনারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। বড় কোনো জুটিও তাতে গড়ে না ওঠায় অ্যাকারম্যানের দুর্দান্ত হাফসেঞ্চুরিটার পরও তাই জয়ের পথে হাঁটতে পারেনি ডাচরা। ৫ উইকেট নিয়ে নেদারল্যান্ডস ইনিংসে ধস নামিয়েছেন এই বাঁহাতি স্পিনার।