NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

২৬ বছরের পুরোনো মামলায় ২ বছরের কারাদণ্ড রাজ বব্বরের Dhaka Post Desk বিনোদন ডেস্ক


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৮ এএম

>
২৬ বছরের পুরোনো মামলায় ২ বছরের কারাদণ্ড রাজ বব্বরের  Dhaka Post Desk  বিনোদন ডেস্ক

কংগ্রেস নেতা এবং চলচ্চিত্র অভিনেতা রাজ বব্বরকে ২৬ বছরের পুরোনো একটি মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। সরকারি কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় এই সাজা দেওয়া হয়েছে তাকে।

৬৫০০ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। রায় ঘোষণার সময় রাজ বব্বরও আদালতে উপস্থিত ছিলেন। ১৯৯৬ সালে রাজ বব্বর সমাজবাদী পার্টির সঙ্গে  যুক্ত ছিলেন এবং এসপির লোকসভা প্রার্থী ছিলেন। 

তিনি অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ সময় তার পোলিং বুথ অফিসারের  সঙ্গে কিছু কথা কাটাকাটি হয় এবং পরে হাতাহাতি হয়।

এই ঘটনায় রাজ বব্বরকে সাজা দিয়েছে লখনউয়ের সাংসদ বিধায়ক আদালত। একজন সরকারি আইনজীবী জানান, রাজ বব্বরকে দুই বছরের সাজাসহ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এর পর তাকে জামিনও দিয়েছেন আদালত। তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন রাজ বব্বর।