NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

জাতীয় পার্টির সব সিদ্ধান্ত নেবেন জি এম কাদের


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৭ পিএম

জাতীয় পার্টির সব সিদ্ধান্ত নেবেন জি এম কাদের

জাতীয় পার্টির রাজনৈতিক সব সিদ্ধান্ত গ্রহণে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে ক্ষমতা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথসভায় জি এম কাদেরকে এই ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া রাজধানীসহ বিভাগীয় শহরে বিভাগীয় কর্মিসভার সিদ্ধান্তও হয়েছে এ সভায়।

এর আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জাতীয় সংসদে বলেন, জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

 
গত ২২ আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। আবার সেদিন বিকেলেই তিনি তা অস্বীকার করেন। 

 

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা এদিন সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

 
সভা পরিচালনা করেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

 

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, নাজমা আখতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।