NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের 'বিজনেস প্রমোশন নাইট' ৩০ অক্টোবর


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০৪ পিএম

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের 'বিজনেস প্রমোশন নাইট' ৩০ অক্টোবর

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম আগামী ৩০ অক্টোবর (সোমবার) তাদের 'বিজনেস প্রমোশন নাইট' এর আয়োজন করেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় সিডনির মেজবান রেস্টুরেন্টে কার্যকরী কমিটির সভার আয়োজন করে। 

সভায় সর্বম্মতিক্রমে বিজনেস প্রমোশন নাইট এর উদ্যোগ গৃহীত হয়। সভায় কার্যকরী কমিটির সদস্য সহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজনেস প্রমোশন নাইটকে সফল করতে একটি সাব কমিটিও গঠন করা হয়। 

নিউ সাউথ ওয়েলস সরকারের স্মল বিজনেস মাস অক্টোবরকে স্বাগত জানিয়ে সংগঠনের সভাপতি আব্দুল খান রতন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কীভাবে এখানকার ছোট ব্যবসাগুলি তাদের ব্যবসাকে সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শক্তিশালী করতে পারে যেমন ব্র্যান্ডিং এবং বিপণন, সাইবার নিরাপত্তা, ব্যবসায়িক স্বাস্থ্য, ইকমার্স, বর্তমান বাজার পরিস্থিতি, স্থিতিস্থাপকতা এবং তাদেরকে সহায়তা, পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়াই মূলত বিজনেস প্রমোশন নাইটের উদ্দেশ্য।

 

পাশাপাশি দেশের রপ্তানি বাড়াতেও কাজ করবে সংগঠনটি। সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অভিন্ন প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে। এতে উভয় দেশের মধ্যে নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে এবং একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে বলেও মত প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্রাইন লাল। 

সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি তাদের আলোচনায় বিজনেস প্রমোশন নাইটের জন্য তহবিল সংগ্রহ, বিজনেস ডাইরেক্টরি, সেমিনার, মার্কেটিং, নেট ওয়ার্ক কিং, বিশেষ ছাড়, বিশেষ ক্রোড় পত্র প্রকাশ সহ গঠনমূলক মতামত প্রকাশ করেন।