NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শঙ্কা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শঙ্কা

মাঝে আর এক দিন। এর পরই পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে।

 
 

 

ভারতীয় ক্রিকেট বোর্ডই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে রেখেছিল। কিন্তু গতকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বাতিল হয়ে যেতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

প্রথম ম্যাচের এক দিন আগে অর্থাৎ আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা।

 
ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠানের সূচি চূড়ান্ত হয়েছে। যদিও সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথাই এখন জানাচ্ছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম।

 

উদ্বোধনী অনুষ্ঠানের দিনই হবে ‘ক্যাপ্টেনস ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হয় ক্যাপ্টেনস ডে।

 
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানাচ্ছে, ক্যাপ্টেনস ডে হলেও বাতিল হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। চূড়ান্ত ঘোষণা জানতে তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।