NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

‘সকল পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর’


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৬ এএম

‘সকল পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর’

ঢাকা: উন্নত কৃষি প্রযুক্তির কারণে বাংলাদেশ কৃষিখাতের উন্নয়নে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এমনকি কোভিড-১৯ পরিস্থিতিতে সারাবিশ্বের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়লেও বাংলাদেশ খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পেরেছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে বাংলাদেশ সফররত ফেডারেল পার্লামেন্ট অব নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির দ্বি-পাক্ষিক আলোচনা ও মতবিনিময়সভায় এ সকল তথ্য তুলে ধরা হয়।

সভার শুরুতে সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম নেপাল প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং নেপালকে কৃষির উন্নয়নে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় কমিটির সদস্য মো. মোসলেম উদ্দিন, মামুনুর রশীদ কিরন ও উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।

 

সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে ফেডারেল পার্লামেন্ট অব নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির সদস্য ড. আরজু রানা ফেডারেল পার্লামেন্ট অব নেপাল এবং কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনের জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে আমন্ত্রণ জানান।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮, ভিশন ২০২১, এসডিজি ২০৩০ এবং রূপকল্প ২০৪১-এর আলোকে জাতীয় কৃষিনীতি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট, ডেল্টাপ্ল্যান ২১০০ এবং অন্যান্য পরিকল্পনার আলোকে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওই সকল পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।

এগুলো বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তব রূপ নেবে বলে আশা প্রকাশ করা হয়।