NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পথমেলা


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পথমেলা

নিউইয়র্ক : নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে জাকজমক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পথ মেলা। ৩০ সেপ্টেম্বর শনিবার কুইন্সের জ্যাকসন হাইটস্থ ৭৬ স্ট্রিটের উপর আয়োজিত মেলাটি উদ্বোধন করেন নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ।

মেলায় উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজ। ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত,আশরাফ লিটন,এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ।
বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য রাখেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান,জালালাবাদ এসোসিয়েশনের মইনুল ইসলাম,সোসাইটির মিয়া মোহাম্মদ দুলাল মিয়া.ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম,শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, মূলধারারা রাজনীতিক শাহ মোহাম্মদ, কমিউনিটি একটিভিস্ট আব্দুল খালেক,ফোবানার নিশান রহিম, লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রকি এলিয়েন ও শাহ ফাউন্ডেশনের শাহ জে চৌধুরী।
মেলায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুব, মোস্তফা অনিক রাজ ও লাল্টু। শিল্পীদের পরিবেশনার ভূয়সী প্রসংশা করেন উপস্থিত দর্শক শ্রোতারা। বৃষ্টি ও দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক মানুষ মেলায় সমাগত হওয়ায় শাহ নেওয়াজ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।