NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

সিডনিতে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পবেলটাউন আয়োজিত সেমিনার


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০৪ পিএম

সিডনিতে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পবেলটাউন আয়োজিত সেমিনার

অস্ট্রেলিয়া সিডনির মিন্টোতে খাদেমস ডাইনে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পবেলটাউন ইনক আয়োজিত আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘জীবনে সম্প্রীতি তৈরি করা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মিনা স্কন্দরীর সঞ্চালনায় সেমিনারটির প্রথম পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম শফিক বিশিষ্ট অতিথি, প্যানেল সদস্য ও অতিথিদের স্বাগত জানিয়ে সূচনা বক্তব্য দেন। এই পর্বে অ্যান স্ট্যানলি, ওয়েরিওয়ার ফেডারেল সদস্য, সরকারি হুইপ এবং সংসদীয় লাইব্রেরির জয়েন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ার, লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য জ্যাকি মুনরো, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ গ্রিসের প্রতিনিধি ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ, সুজানা তাদের মূল্যবান আলোচনায় অংশ নেন।

 

দ্বিতীয় পর্বে ৫ সদস্যের সমন্বয়ে গঠিত প্যানেল কাউন্সিলর ডা. সাবরিন ফারুকী (অধিবেশনের মডারেটর), গ্লেন কসার (লেখক), নিম ঘোলকার (প্রেরণামূলক বক্তা এবং লেখক), সরোনি রায় (অভিনেত্রী এবং গায়ক) এবং মোল্লা কান্তা (অভিনেত্রী ও  আইনজীবী) ‘পারিবারিক ও সম্প্রদায়ের মধ্যে দেশব্যাপী সম্প্রীতি তৈরি’ বিষয়ভিত্তিক ৫ মিনিটের সাধারণ আলোচনায় অংশ নেন।

সবশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। সমস্ত প্যানেল সদস্যরা উপস্থিতদের প্রশ্নের উত্তর দেন। সাংগঠনিক সম্পাদক আশিক রহমান অ্যাশ অনুষ্ঠানটি সফল করতে সহায়তাকারী দলের সদস্য এবং অতিথিদের ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কাউন্সিলর মাসুদ চৌধুরী, পারভেজ খান, সহ-সভাপতি, মোবারক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পূরবী পারমিতা বোস, কার্যনির্বাহী সদস্য কামাল পাশা, মিতা হেলাল, অ্যাশ ঘোলকার, ডা. তনিমা ব্যানার্জী, শাহাদাত হোসেন, রোকেয়া আগম্মেদ, মিলি ইসলাম, আজিজা  শাহাদাত, নাসরিন আহমেদ, ড. রফিকুল ইসলাম, ড. নিজাম, মনিরুল হক জর্জ, কায়সার আহমেদ, মাহফুজুল চৌধুরী, আবু তারিক, নাইম আবদুল্লাহ, আনিলা পারভিন, আতিকুর রহমান, আবদুস সোবহান, ড. সাখাওয়াত নয়ন, আতিক হেলাল, নজরুল ইসলাম শাচ্চু, পাভেল দেওয়ান, ড. মামুন আবদুল্লাহ, মনিরুজ্জামান শিপন, তিশা তানিয়া, আফরিন জাহান, সকিনা আক্তার, শারমিন শুচনা, নুশরাত প্রমুখ। 

সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।