NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সিনেমার খরচ বেড়ে যাওয়ায় পারিশ্রমিক কমালেন রণবীর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

সিনেমার খরচ বেড়ে যাওয়ায় পারিশ্রমিক কমালেন রণবীর

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ হয়েছে রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এর টিজার। আর টিজারটি প্রকাশের পর থেকেই রীতিমতো ঝড়েড় গতিতে দর্শকপ্রিয়তা পায়। রণবীরের ড্যাশিং অ্যাকশন লুকে কাত হয়েছেন অনুরাগীরা। সমালোচকদের কাছেও প্রশংসিত অ্যানিমেল টিজার।

 
তবে শুধু সিনেমায় অভিনয়ের জন্যই নয়, নিজের উদারতার জন্যও প্রশংসিত হচ্ছেন রণবীর কাপুর। জানা গেছে, সিনেমাটির পিছিয়ে পড়া ও পরবর্তীতে খরচ বেড়ে যাওয়ার কারণে নিজের পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন এই অভিনেতা।

 

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার দুর্দান্ত দৃষ্টিভঙ্গির প্রতি সুবিচার করতে এবং পোস্ট-প্রোডাকশনে বিলম্বের কারণে সিনেমার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় রণবীর কাপুর অ্যানিমেলে তার পারিশ্রমিক কমিয়েছেন।

1
‘অ্যানিমেল’

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ জানান, অন্যান্য সিনেমায় অভিনয় করতে যে পারিশ্রমিক নেন এই সিনেমার জন্য তার অর্ধেক পারিশ্রমিক নিয়েছেন রণবীর।

 
এতে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি যাতে সব দিক দিয়ে একেবারে নিখুঁত হয় সেই দিকেও সমান নজর ছিল অভিনেতার। তিনি যখন জানতে পারেন এর কিছু পোস্ট প্রোডাকশন সংক্রান্ত কাজ বাজেটের জন্য আটকে রয়েছে তখন নিজের পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে দেন অভিনেতা।

 

সূত্র অনুযায়ী অ্যানিমেলের জন্য ক্যারিয়ার সেরা ৭০ কোটি পারিশ্রমিকের চুক্তি থাকলেও শেষ পর্যন্ত ৩০-৩৫ কোটি রুপিই নিয়েছেন রণবীর। অভিনেতার এই মানবিক আচরণ ইতিমধ্যেই মন ছুঁয়েছে ভক্ত অনুরাগীদের।