NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নতুন নতুন দেশে জনশক্তি পাঠাচ্ছি : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৭ এএম

নতুন নতুন দেশে জনশক্তি পাঠাচ্ছি : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, আমরা বিদেশে আরো জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি। সে কারণে নতুন নতুন দেশে আমরা জনশক্তি পাঠাচ্ছি। বিশেষ করে রোমানিয়া, সার্বিয়া, মাল্টা, পর্তুগালে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি। 

বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি।

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাক্সিলেন্সও প্রদান করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার বক্তৃতায় আরো বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রাণলয় থেকে পাবলিক ডিপ্লোম্যাসি ও ইকোনোমিক ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছি। দেশের উন্নয়নে সকলকে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের সেবা দেয়ার জন্য দূতাবাস বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন মোবাইলেই তারা সেবা পান সেজন্য আমরা বিভিন্ন অ্যাপ চালু করেছি। তবে একটি জায়গায় আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি, সেটা হলো পাসপোর্ট বিতরণ। এ ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে। আমরা প্রবাসীদের পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিই। তারা যাচাই বাছাই করে পাসপোর্ট দেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, গত দুই বছরে কোভিড-১৯-এর জন্য বিশ্ব নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এখনো ভালো অবস্থানে রয়েছে। আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮ তলাবিশিষ্ট একটি নতুন ভবন উদ্বোধন করা হয়৷ এতে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।