NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৪ পিএম

ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!

সদ্যই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে হয়েছে। রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। এরইমধ্যে আরেক অভিনেত্রীর বিয়ের খবর মিলছে বলিউডের বাতাসে। ফের বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই! বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী পূজা হেগড়ে!

শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি ঠিকঠাক! খুব শিগগিরই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।

 
তবে কে সেই ক্রিকেটার, সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি এখনো।

 

সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বাইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পূজা। তবে এই বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী।

 
কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না পূজার ঘনিষ্ঠ কেউ।

 

1

পূজা হেগড়ের বিয়ের গুঞ্জন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। আগে জানা গিয়েছিল যে পূজা হেগড়ে কর্ণাটকের একজন ক্রিকেটারের সাথে ডেটিং করছিলেন, যদিও সেই বিষয়ে কখনো মুখ খোলেননি পূজা। সম্প্রতি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ চলচ্চিত্রেও দেখা গেছে পূজাকে।

 
পূজার সঙ্গে আগামী দুটি সিনেমা করেতে যাচ্ছেন সালমান খান। এরপরই সালমান খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও পূজা সালমানের বিষয়টি অস্বীকার করেছিলেন।

 

সিনেমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন পূজা।

 
এর পর ‘রাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্ট’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন। সামনে বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।