NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

নিজের বায়োপিক চান রাখি!


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৪০ এএম

নিজের বায়োপিক চান রাখি!

একের পর এক বিতর্কে নিয়মিত আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। চলতি বছরের প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন টেলিভিশনের অন্যতম বিতর্কিত এই তারকা। আদিল দুররানি খানের সঙ্গে বিয়ে, তারপর বিবাহবিচ্ছেদ। সম্পর্কের টানাপড়েন এবং সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাদের দাম্পত্য কলহ।

 
রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। তাতেও ক্ষান্ত হননি তিনি। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও মোটা টাকায় বিক্রির অভিযোগ এনেছেন ‘বিগ বস’ খ্যাত তারকা রাখি। অভিযোগের পাহাড় দাঁড় করার পরে আবার শান্তির খোঁজে ওমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি।
 
সেখান থেকে ফিরে নিজের নামও বদলে ফেলার ঘোষণা দেন তিনি। সব মিলিয়ে রীতিমতো ঘটনাবহুল ও বর্ণময় রাখির জীবন। সেই জীবনকেই এবার সিনেমার পর্দায় তুলে ধরতে চান রাখি!

 

1
ওমরাহ করে ফেরার পর রাখি সাওয়ান্ত

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, নিজের বায়োপিক নিয়ে বেশ উৎসাহী তিনি। এমনকি নিজের জীবনীচিত্রের চিত্রনাট্য নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাখি।

 
কেউ প্রশ্ন করার আগেই রাখি জানান, তার বায়োপিকের জন্য ইতিমধ্যে একাধিক বলিউড নায়িকার কাছে নাকি প্রস্তাবও পাঠিয়েছেন তিনি। 

 

রাখি বলেন, ‘আমরা এখনো পর্যন্ত আলিয়া ভাটকে ভেবেছি আমার চরিত্রের জন্য। বিদ্যা বালানের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে সিনেমাটির জন্য।’ 

রাখির এই ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল পড়ে গেছে। রাখিকে নিয়ে বিদ্রুপ করতেও ছাড়েননি অনলাইন ব্যবহারকারীরা।

 
বিদ্যা তো বটেই, আলিয়াও তার ধরাছোঁয়ার বাইরে, এমনটাই দাবি অনেকের। অনেকে আবার রাখিকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন।