NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফিরছেন টাইগার, প্রকাশ হলো প্রথম ‘টিজার’


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ পিএম

ফিরছেন টাইগার, প্রকাশ হলো প্রথম ‘টিজার’

ফিরেছেন টাইগার। নতুন গল্পে, আরো দুর্ধর্ষ অ্যাকশন অবতারে। প্রকাশ হলো সালমান খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর ফার্স্ট লুক টিজার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ‘টাইগার ৩’-এর নির্মাতারা সিনেমাটির ফার্স্ট লুক টিজার উন্মোচন করেছেন।

 
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার জন্মবার্ষিকীতে টিজারটি প্রকাশ করেছেন নির্মাতারা। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ এবার আরো বেশি অ্যাকশন প্যাকেজ উপহার দেওয়ার আভাস দিচ্ছে। 

 

টিজারে দেখা গেছে, এবার নিজের পরিচয় খুঁজছেন টাইগার। তিনি দেশদ্রোহী নাকি দেশভক্ত, সেই প্রশ্নই করেছেন দেশবাসীর কাছে।

 
২০ বছর দেশের সেবা করার পর তার কি শংসাপত্র প্রয়োজন? ট্রেলারে এমন প্রশ্ন ছুড়ে দিতে দেখা গেছে টাইগারকে। সেই সঙ্গে নতুন এক সংলাপ, “যতক্ষন টাইগার মরেনি, ততক্ষন টাইগার হারেনি।”

 

সালমান খানের ‘টাইগার’ দিয়েই মুলত যশ রাজ স্পাই ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির শুরু হয়। এরপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), যুদ্ধ (২০১৯), এবং পাঠান (২০২৩) মুক্তি পায়।

 
পাঠানে শাহরুখ খানের সঙ্গে হাজির ছিলেন টাইগার সালমান। এবার টাইগারকে বাঁচাতে হাজির হবেন বন্ধু ‘পাঠান’ খ্যাত শাহরুখ। এরপর হৃতিকের ‘ওয়ার ২’-এর সংযোগ থাকছে উভয়ের সঙ্গে।

 

প্রথম টিজারটি প্রকাশ হওয়ামাত্র ঝড় তুলেছে ইন্টারনেটে। ভক্ত অনুরাগীদের মতে, দীর্ঘ সময় ধরে টাইগারকে নতুন রুপে দেখার অপেক্ষায় তারা।

 
অনেকে দাবি করছেন, এ বছর শাহরুখ খানের পরপর দুটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ড একমাত্র টাইগার দিয়েই ভাঙতে পারেন সালমান খান। সালমান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ চলতি বছর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে।