NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

টাইগারদের হেসেখেলে হারাল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

টাইগারদের হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড। ৯১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতল কিউইরা। এতে সিরিজ জিতল ২-০ ব্যবধানে। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৭৬ রান করেন নাজমুল হাসান শান্ত।

অল্প রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করে নিউজিল্যান্ড। দলটির দুই উদ্বোধনী ব্যাটার গড়েন ৪৯ রানের জুটি। তাদের এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ২৮ রানে ফেরান ফিন অ্যালেনকে। ঠিক তার পরের বলেই দুর্দান্ত একটি ডেলেভারিতে অভিষিক্ত ডিন ফক্সক্রফটকে বোল্ড করে গ্যালারিতে উচ্ছ্বাস ফেরান শরিফুল।

 

তবে ম্যাচের মোড় হেনরি নিকোলসকে নিয়ে ঘুরাতে থাকান উইল ইয়ং। নাসুম আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ৮০ বলে ৭০ রান করেন তিনি। ততক্ষণে অবশ্য নিকোলসের সঙ্গে ৭৯ রানের জুটিতে ম্যাচ বের করে ফেলেছেন তিনি। বাকি কাজটা সারেন নিকোলস ও ব্লান্ডেল। ৮৬ বলে ৫০ রানে নিকোলস ও ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ব্লান্ডেল।