NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্কে চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশন’র সম্মাননা পেল সাংবাদিক আজিমউদ্দিন অভি


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ পিএম

নিউইয়র্কে চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশন’র সম্মাননা পেল সাংবাদিক আজিমউদ্দিন অভি

নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেল যমুনা ‍নিউজের বিশেষ প্রতিনিধি আজিমউদ্দিন অভি। নিউওয়ার্ক ব্রুকলিন কিংস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জেলস (ERICK GONZALES) এর হাত থেকে তিনি এ সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন। চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশন ইনক পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

১৬ই সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কের ব্রুকলিন ১৪ তম সর্ববৃহৎ পথ মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এ্যাডামস, কাউন্সিলওম্যান শাহানা হানিফ। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মইন চৌধুরী, সিডিপেপ হোমকেয়ার সত্তাঅধিকারী চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক এর সভাপতি আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, মেলা কনভেনার মামুনুর রশিদ ও মেলার মেম্বার সেক্রেটারি মাইনুল আলম বাপ্পি সহ বিজনেস এসোসিয়েশনের সদস্যরা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে যখন মানুষের দুর্বিসহ অব্স্থা বিরাজ করেছিল ঠিক তখন সাংবাদিক অভি জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে ব্যস্ত সময় পার করেছেন।

যমুনা টিভির মাধ্যমে তুলে ধরেছেন করোনায় আক্রান্ত প্রবাসীদের সুখ-দু:খ। যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে বাঙ্গালি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এ সংগঠনটি তাঁকে এ সম্মাননা প্রদান করে। তিনি ছাড়াও এ মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট পদ্রান করা হয়। আজিমউদ্দিন অভি ২০১০ সালে চিটাগাং থেকে দৈনিক মানব জমিন পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ২০১১ ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে তিনি পাড়ি জমান। এরপর ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলা ভিশনের যুক্তরাষ্ট্রের বিশিষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০২০ সালে যমুনা টিভিতে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে যোগ দেন । আজিম উদ্দিন অভির দেশের বাড়ী বাংলাদেশে চট্টগ্রাম জেলা সন্দীপ থানা বাউরিয়া গ্রামে। তিনি বর্তমানে স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন।