NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিশ্বকাপের দল নির্বাচন করা কঠিন হয়ে পড়ল: হাথুরু


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৫ পিএম

বিশ্বকাপের দল নির্বাচন করা কঠিন হয়ে পড়ল: হাথুরু

শেষটা সুন্দর, এশিয়া কাপের বাংলাদেশের এবারের অভিজ্ঞতা সম্পর্কে বলতে হলে এই কথাটিই হয়ত যথেষ্ট। শিরোপার দাবিদার ভারতকে রুদ্ধশ্বাস এক ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। সুপার ফোরে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে এবারের মিশন। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের জন্য যথাযথ দল পেয়েছেন তিনি। আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন বিশ্বকাপের দল নির্বাচন এই মুহূর্তে কঠিন হয়ে গেল।  

শেষ ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপেও সঙ্গী হবে- এমনটাই বিশ্বাস করে টাইগারদের হেডকোচ হাথুরু, ‘এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার। এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরম্যান্স কম হয়েছে। তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখও করে নিতে পেরেছি। এখন (বিশ্বকাপের জন্য) ১৫ সদস্য বেছে নেওয়া অনেক কঠিনও হয়ে গেল।’

 

এছাড়া ভারতের বিপক্ষে এই জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হাথুরু, তার কণ্ঠে তখন তৃপ্তির ঢেঁকুর, 'আমাদের জন্য এটি দারুণ তৃপ্তিদায়ক একটি জয়। কমবেশি সব খেলোয়াড়েরই এই জয়ে অবদান আছে। এই এশিয়া কাপে আমাদের ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক থাকলেও দলীয় প্রচেষ্টা তেমন একটি ছিল না। এই ম্যাচে সম্মিলিত সেই চেষ্টাটা দেখা গেছে। যা ভীষণ স্বস্তিদায়কও।'

হাথুরু আরো বলেন, ‘ভারত আজকের আগপর্যন্ত ছিল অপরাজিত। কাজেই ওদের হারানোর জন্য ছেলেদের অনুপ্রাণিত করারও প্রয়োজন ছিল না।’