NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির তারিখ জানালেন আল্লু অর্জুন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১১ পিএম

‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির তারিখ জানালেন আল্লু অর্জুন

‘পুষ্পা ২’ এর প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এর আগে অভিনেতা আল্লু অর্জুনের এই রূপ আগে কোনো ছবিতে দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ, হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু।

চন্দন কাঠের চোরাকারবারি পুষ্পার এই সাজ কি গল্পে নয়া চমক? না কি পুলিশকে ফাঁকি দিতে এই বেশ ধারণ! সেই নিয়ে জলঘোলা চলছিল বেশ অনেক দিন ধরেই। এর মাঝেই নয়া পোস্টার। সেখানে অভিনেতার আবছা প্রতিচ্ছবি দেখা গেছে। তবে স্পষ্ট তার আঙুলের নেলপলিশ। তাতেই আংটির ছড়াছড়ি, হাতে ধরা বন্দুক। এই পোস্টারেই প্রকাশ্যে এলো ‘পুষ্পা ২’- এর মুক্তির তারিখ।

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’। অল্লু অর্জুন অভিনীত এই সিনেমা নজর কেড়েছিল দর্শকের। এই সিনেমার মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে ওঠেন আল্লু। শুধু তাই নয়, সিনেমাটির কারণে জাতীয় পুরস্কার পান তিনি। ভারতের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই সিনেমা। 

এরপর থেকেই ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’, অনুরাগীদের মুখে এখন একটাই প্রশ্ন। বারবার পিছিয়ে যাচ্ছে সিনেমা মুক্তির তারিখ। প্রথমে কথা ছিল ২০২৩ সালের শেষের দিকে মুক্তি পাবে এই সিনেমার দ্বিতীয় ভাগ। তবে চিত্রনাট্য বেশ রদবদল করায় এখনও বাকি অনেকটা শুটিং। সে কারণে বারবার পিছিয়েছে সিনেমা মুক্তির তারিখ। কিন্তু, আর কোনো টালবাহানা নয়। 

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই সিনেমা। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। এই খবর নিজেই জানালেন আল্লু অর্জুন। সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়, দিনটা মনে রেখে দেবেন, ২০২৪ সালের ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা। বক্স অফিস দখল করতে আসছে পুষ্পা ২।