NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ০৬:৫১ পিএম

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ঢাকা: জি২০ সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থান করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই দেখা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে ঋষি সুনাক কুশল বিনিময় করছেন। আজ রবিবার একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি হাঁটু মুড়ে বসে কথা বলছেন। 

এর আগে সম্মেলনে অংশগ্রহণ করা বিশ্বনেতারা একসঙ্গে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে যান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা সম্মেলনের স্থল ভারত মান্দাপামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

 

গত মে মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছিলেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।’ সুনাক বলেন, ‘আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি।

আপনি একজন সফল অর্থনৈতিক নেতা।’ ঋষি সুনাক জানান, তাঁর দুই মেয়ে ও স্ত্রী শেখ হাসিনার বড় ভক্ত। সুনাকের প্রত্যাশা তাঁর মেয়েরাও শেখ হাসিনার মতো মহান নেতা হবেন।