NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জি-২০ জোটে স্থায়ী সদস্য হিসেবে যোগ দিল আফ্রিকান ইউনিয়ন


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৭:৩১ এএম

জি-২০ জোটে স্থায়ী সদস্য হিসেবে যোগ দিল আফ্রিকান ইউনিয়ন

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এ স্থায়ী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। যা আগামীকাল রোববার শেষ হবে।

সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দিয়েছে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন।

মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট এই বৈশ্বিক জোটে যোগ দিল। এর আগে ৫৫ দেশের জোট এইউ ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা’ হিসেবে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিল।

এদিকে জি-২০ জোটে আফ্রিকান ইউনিয়নের যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটে যুক্ত করতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছিল ভারত। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান।

২০২২ সালে আফ্রিকান ইউনিয়নের তৎকালীন সভাপতি ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি শেল জি-২০ জোট যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এইউ জি-২০ জোটে যোগ দেওয়ার মাধ্যমে বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর অবস্থান আরও শক্ত হলো। এখন এসব দেশ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারবে এবং কাজ করতে পারবে।