NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফের সিনেমায় খোলামেলা রূপে ভূমি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১১ পিএম

ফের সিনেমায় খোলামেলা রূপে ভূমি

ক্যারিয়ারে একাধিকবার সাহসী চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। সম্প্রতি মুক্তি পেয়েছে এই তারকার নতুন সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’- এর ট্রেলার। যেখানে সম্পুর্ণ নগ্ন অবস্থায় দেখা গেছে অভিনেত্রীকে।

ইউটিউব চ্যানেল বালাজি মোশন পিকচার এ মুক্তি পাওয়া ২ মিনিট ৩৭ সেকেন্ডের সেই ট্রেলারে কয়েকটি দৃশ্যে ভূমিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এছাড়া একটি দৃশ্যে সম্পুর্ণ নগ্ন ছিলেন তিনি।

সিনেমায় ভূমির চরিত্রের নাম কণিকা। বয়স ৩০ বছর। তার কিছুতেই অর্গাজম হয় না। এ নিয়ে পুরো সিনেমাজুড়েই আক্ষেপ শোনা যায় অভিনেত্রীর কণ্ঠে। ট্রেলারেও মজার ছলে নানারকম যৌন সমস্যার কথা বলা হয়েছে।

 

কমেডির মোড়কে সাজানো হয়েছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার গল্প। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যায় অনিল কাপুরকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন— শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা, শিবাণী বেদি, নাতাশা রাস্তোগি, করন কুন্দ্রা প্রমুখ। আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে এ সিনেমা।

দর্শকরা মনে করছেন, ট্যবু ভেঙে সমাজে নারীদের বিভিন্ন ব্যক্তিগত সমস্যা ও বিষয়গুলোই তুলে ধরা হয়েছে এই সিনেমার গল্পে। যেখানে উঠে আসবে মেয়েদের পারিবারিক ও সামাজিক জীবনের নানা চিত্র। 

নতুন সিনেমা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভূমি বলেছেন, মেয়েরা জীবনে ঠিক কি করতে চায়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই। এ সিনেমায় মেয়েদের অনুভূতিকে প্রকাশ করা হয়েছে।

এর আগেও ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিতেও একই অবতারে দেখা মিলবে তার।