NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কাশ্মিরের মাল্টিপ্লেক্সে ফের শাহরুখ-ম্যাজিক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১১ পিএম

কাশ্মিরের মাল্টিপ্লেক্সে ফের শাহরুখ-ম্যাজিক

‘পাঠান’-এর পরে ‘জাওয়ান’। কাশ্মিরের একমাত্র মাল্টিপ্লেক্স কার্যত দখলে নিয়েছে শাহরুখ খান ও তার দলবল। 

কাশ্মিরে একমাত্র মাল্টিপ্লেক্সে তিনটি স্ক্রিন রয়েছে। সব মিলিয়ে আসন ৫২৩টি। তিনটিতেই শাহরুখের নতুন ছবির আটটি হাউসফুল শো চলছে। ৮০%-এরও বেশি দর্শক টিকিট কেটেছেন অনলাইনে। 

মাল্টিপ্লেক্সের অন্যতম কর্মকর্তা আব্দুল রউফ জানালেন, শ্রীনগরে নতুন করে সিনেমা হল তথা মাল্টিপ্লেক্স খোলার পরে এই নিয়ে চারটি ছবির শো-তে দেখা গেল, কোনো টিকিট পড়ে নেই। সেগুলো— ‘পাঠান’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘ওপেনহাইমার’ এবং ‘জাওয়ান’। ভালো ব্যবসা করেছে অজয় দেবগণের ‘দৃশ্যম-২’-ও।