NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে এমওইউ সই


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে এমওইউ সই

প্রশিক্ষণ বিনিময়, যৌথ গবেষণা এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

মঙ্গলবার (৫ সেপ্টম্বর) জাকার্তায় আসিয়ান এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন। বৈঠক শেষে নিজ নিজ দেশের পক্ষে এমওইউটি সই করেন দুই মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই মন্ত্রী বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় যেমন স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী কোভিড-১৯ সংকট পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জনে বাংলাদেশকে অভিনন্দন জানান।

মোমেন বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং এর পেশাজীবীদের শক্তি ও সক্ষমতার উদাহরণ হিসেবে শেখ হাসিনার মডেল কমিউনিটি ক্লিনিক পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি মেডিকেল কলেজগুলো প্রতিবেশী দেশ এবং তার বাইরের অনেক শিক্ষার্থীদের খুব পছন্দের। মোমেন উভয় দেশের সুবিধার্থে একাডেমিক এবং পেশাদার সনদের পারস্পরিক স্বীকৃতির জন্য ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে ড. মোমেন জানান, বাংলাদেশের ওষুধ ১৫০টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। ইন্দোনেশিয়া চাইলে বাংলাদেশ থেকে ওষুধ পণ্য ও কাঁচামাল আমদানি করতে পারে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ওষুধ খাতে দেশটির সরাসরি বিনিয়োগের উপায় খোঁজার আশ্বাস দেন।

মোমেন বলেন, স্বাস্থ্য সহযোগিতার সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় দেশ সুফল পাবে। আর এতে করে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দুই মন্ত্রী।

দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।