NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

অনুষ্ঠানের দিনেও পাশে নেই অর্জুন, অভিমান মালাইকার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:১৫ পিএম

অনুষ্ঠানের দিনেও পাশে নেই অর্জুন, অভিমান মালাইকার

বেশ কিছুদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন, অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরার সম্পর্কে চিড় ধরেছে। তাদের নাকি এখন আর একসঙ্গে দেখা মিলছে না। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন কারো প্রেমে মজেছেন অর্জুন সেই খবরও ছড়িয়েছে। 

যদিও গত সপ্তাহে মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন অভিনেতা। সেদিন রাতে দুজনকে একসঙ্গে দেখা যায় পাপারাজ্জিদের ক্যামেরায়। কিন্তু ডেটে গিয়েও নাকি এই জুটির ঝামেলা মেটেনি। সম্প্রতি মালাইকার এক ইনস্টাগ্রাম স্টোরিতেই মিলল সেই ইঙ্গিত।

চলতি বছরে নিজের পরিবারের সঙ্গে ‘ওনাম’ উৎসব উদ্‌যাপন করেন মালাইকা। সেখানেও উপস্থিত ছিলেন না অর্জুন। গত কয়েকদিনে এক ফ্রেমেও দেখা যায়নি যুগলকে। এরই মধ্যে ইনস্টগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন মালাইকা। 

 

যার অর্থ, ‘আপনি এক নারীর সঙ্গে যে ব্যবহার করবেন, আপনার প্রতি তার ব্যবহারেও সেই ছাপই দেখা যাবে’। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি অর্জুনকে লক্ষ্য করেই এই পোস্ট শেয়ার করেছেন মালাইকা?

এবারই প্রথম নয়, এর আগেও ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী। যেখানে তিনি লিখেছিলেন, ‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যারা পাশে থাকার, তারা তোমার পাশেই থাকবেন।’

মালাইকার পোস্ট দেখে অনুরাগীদের ধারণা, সরাসরি মুখ না খুললেও পরোক্ষ ভাবে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গই যেন বারবার তুলে ধরছেন তিনি। 

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ২৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা। সালমান খানের ভাই আরবাজের সঙ্গে প্রায় ১৮ বছর সংসারের পর বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপরই বয়সে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের প্রেমে পড়েন তিনি। গত কয়েক বছর ধরেই প্রেম করছেন তারা। তবে এরই মধ্যে তাদের সেই সম্পর্কে ভাঙনের খবর ছড়িয়েছে বলিপাড়ায়।