NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সেতু নির্মাণে ভুল নকশা, ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৭ পিএম

সেতু নির্মাণে ভুল নকশা, ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর

ঢাকা: ভুল নকশা, সেতু নিচু করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সেতু নির্মাণে সঠিকভাবে নকশা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেছেন, কোথাও সেতু নির্মাণ করতে হলে সঠিক সম্ভাব্যতা সমীক্ষা করে নকশা ঠিক মতো করে তারপরই সেতু নির্মাণ করতে হবে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

‘নড়াই-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিতে গিয়ে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

এখন থেকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আগেভাগেই ওই এলাকার ছবি তুলে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যে স্থান অধিগ্রহণ করা হবে সেখানে যাতে কেই হঠাৎ করে বাড়ি, ঘর, বাস বা টিন দিয়ে কিছু করতে না পারে।

বাড়তি টাকা যাতে কেউ নিতে না পারে। এ ছাড়া সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে সঠিক উচ্চতা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। কারণ সেখানে নিচে যাতে প্রচুর আলো-বাতাস চলাচল করতে পারে। প্যানেলের নিচে যাতে ফসল চাষ করা যেতে পারে।

 

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিসংখ্যান তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আর্থ-সামাজিক অবকাঠামোর বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. এমদাদ উল্লা মিয়ান এবং কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।