NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

এবার ব্রুনাইয়ের সুলতানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ এএম

এবার ব্রুনাইয়ের সুলতানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদাউলা ইবনি আল মারহুম সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদিনকে ৯০০ কেজি আম পাঠিয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির কাছে বিশেষ ধরনের আম্রপলি আম হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। এশিয়ার এই দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যত গড়ার ক্ষেত্রে এই উপহার ইতিবাচক ভূমিকা রাখবে।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এবং অপরদিকে আগামী ১৫ জুলাই ব্রুনাইয়ের সুলতানের ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাঠানো হয়েছে। ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার হচ্ছে আন্তরিকতা ও বন্ধুত্বের নিদর্শন।