NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘কুশি’ মুক্তিতে খুশি, বিয়ে নিয়ে কী বললেন ‘লাইগার’?


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৫ পিএম

‘কুশি’ মুক্তিতে খুশি, বিয়ে নিয়ে কী বললেন ‘লাইগার’?

দক্ষিণের সিনেমা পাড়ার সুপারস্টার বিজয় বিজয় দেবেরাকোন্ডা—বলিউডের ‘লাইগার’ হিসেবেই পরিচিত। বিজয় দক্ষিণী সিনেমায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তবে বলিউড অভিষেকে ভাগ্য কম সঙ্গ দিলেও শক্তি নিয়ে ফেরার বার্তা দিয়েছেন  ‘লাইগার’।

এর মাঝেই গত ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার তেলুগু সিনেমা ‘কুশি’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। সিনেমাতে সামান্থা-বিজয়ের প্রেমকাহানি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। প্রথম দিনেই এ সিনেমাটি ঘরে তুলেছে ১৬ কোটি টাকা। দর্শক দরবারে এভাবে জায়গা পেয়ে আপ্লুত টিম ‘কুশি’। 

টিভি নাইনের খবরে বলা হয়, দর্শকদের এমন উচ্ছ্বাসে আবেগঘন বিজয়। অনেকেরই অনুমান ছবিতে বিয়ের দৃশ্য থাকাটা নাকি বিজয়ের জন্য লাকি।  

এ প্রসঙ্গে অভিনেতা মজা করে বলেন, দয়া করে অযথা আবেগ জড়িয়ে ফেলবেন না। যদি এটাই সত্যি হয়ে থাকে, তবে তো প্রতিটা ছবিতেই একটা করে বিবাহের দৃশ্য রাখতে হয়। 

এদিন লাইগার ছবি ফ্লপ প্রসঙ্গেও মুখ খোলেন বিজয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটা মানুষই জীবনে কখনও না কখনও ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। তবে এই ব্যর্থতা থেকে অনেক কিছু শেখার আছে। এখানে খারাপ লাগার কোনও কারণ নেই।

এদিকে ‘কুশি’ ঝড়ের মধ্যেই বিজয়ের বিয়ে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। এ প্রসঙ্গও এড়িয়ে এ অভিনেতা বললেন, আমার যখন মনে হবে, আমি তখনই বিয়ে করব এবং খুব সাধারণভাবেই করব। কাউকে না বলেই করব।

দক্ষিণের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা সম্পর্ক এবং বিয়ের জল্পনার মধ্যে ‘কুশি’ নিয়েই বেশি আবেগপ্রবণ বিজয়।