NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হত্যার পর মেয়ের দেহ টুকরো করে ফ্রিজে রাখলেন মা!


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৩২ পিএম

হত্যার পর মেয়ের দেহ টুকরো করে ফ্রিজে রাখলেন মা!

আর্ন্তজাতিক ডেস্ক:  এক ব্রাজিলের নারীকে হত্যার অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী তার মেয়েকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিলেন। 

পুলিশ সাও পাওলোর বাসার ফ্রিজ থেকে ওই নারীর নয় বছর বয়সী মেয়ের মরদেহের অংশ উদ্ধার করেছে।

৮ থেকে ৯ আগস্টের মধ্যে ওই মেয়েটিকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, কীভাবে সহজে মেয়ের শরীর টুকরো টুকরো করবেন সে জন্য ইন্টারনেটে সার্চও করেছেন ওই নারী। বাবার সাথে মায়ের বিচ্ছেদ মেনে নিতে না পারার কারণেই মেয়েটিকে হত্যা করেন ওই নারী।

 

ওই নারী বর্তমানে আরেক পুরুষের সাথে সম্পর্কে আছেন। তবে ওই পুরুষকে এখনো সনাক্ত করা যায়নি। ওই নারী জানিয়েছেন, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই পুরুষের সাথে তার পরিচয় হয়। প্রায় একই সময়ে তিনি মেয়েটিকে হত্যা করে। 

প্রথমে ওই নারী জানিয়েছিলেন, মাদক নেওয়ার পর তিনি ও ওই পুরুষটি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি মেয়েটিকে মৃত দেখতে পান এবং তার মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখেন। পরে অবশ্য ছুুরিকাঘাতে মেয়েকে হত্যার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেন তিনি।