NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে : স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৩ এএম

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে : স্পিকার

ঢাকা: দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গত ১০-১২ বছরে দেশে হরতাল হয়নি, গাড়ি ভাঙচুর হয়নি। সব ইস্যু জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করেছি।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর হোটেল ওয়েস্টিনে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন রূপকল্পের ঘোষণা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

স্পিকার বলেন, আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে, হরতাল ও গাড়ি ভাঙচুর না হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাব।

শিরীন শারমিন বলেন, আমরা নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি, এটা বড় সক্ষমতা ও আত্মমর্যাদার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পেরেছি এটাই আমাদের সক্ষমতা প্রমাণ করেছে।

পরিবর্তনকে আমরা কখনই পরিবর্তন করতে পারি না উল্লেখ করে স্পিকার বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এসডিজির বাইরে যাওয়ার কোনো বিকল্প নেই।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।